নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ০০:০০আপডেট : ১৩ জুন ২০১৯, ১১:০৩

গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জের বন্দরে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে হৃদয় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ জুন) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ জুন) রাতে বঙ্গশাসনের পারটেক্স ক্যাবলের রাস্তা সংলগ্ন এলাকায় ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ওই কিশোরী বাদী হয়ে বুধবার (১২ জুন) বন্দর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় হৃদয়কে আসামি করা হয়। হৃদয় ওই কিশোরীর সৎ মায়ের আগের ঘরের সন্তান।

ওসি আরও জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কিশোরীর মা মারা যাওয়ায় পর, হৃদয়ের মাকে বিয়ে করেন তার বাবা। হৃদয় প্রায়ই ওই তাকে উত্ত্যক্ত করতো। মঙ্গলবার রাত ৮টায় কিশোরী তাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার পথে হৃদয় তাকে জোরপূর্বক কবরস্থানের ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরী ঘটনাটি পুলিশকে জানায়। 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি