নরসিংদী থেকে নিখোঁজের ১১ দিন পর বরিশালে মিললো স্কুলছাত্রের লাশ

নরসিংদী প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৯:০০আপডেট : ১৪ জুন ২০১৯, ১৯:৪৬

স্কুলছাত্র সিয়াম (ছবি– প্রতিনিধি) নরসিংদীর শিবপুর থেকে নিখোঁজের ১১ দিন পর সিয়াম (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৪ জুন) সকালে বরিশালের হিজলা উপজেলার আবুপুরের দুর্গম চরাঞ্চল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম শিবপুর উপজেলার কারারচর (বিসিক শিল্পনগরী) এলাকার হোটেল ব্যবসায়ী হাফেজ নূর উদ্দিনের ছেলে। সে পলাশ উপজেলার দড়িচর এলাকার আল-সাফা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিয়ামের চাচাতো মামা সাফায়াত হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্কুলছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ জুন সন্ধ্যায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সিয়াম। ওই রাতেই অপহরণকারীরা তার মা লাকি আক্তারের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সিয়ামের বাবা শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সিয়ামকে উদ্ধারে ডিবি পুলিশকে দায়িত্ব দেন।
ঘটনার দুইদিন পর অপহরণকারীরা সিয়ামের পরিবারকে বিকাশ নম্বর দিলে তাতে ৩০ হাজার টাকা মুক্তিপণ পাঠানো হয়। এ সময় প্রযুক্তির সহায়তায় সিয়ামের চাচাতো মামা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালীনগর এলাকার হাবিব মিয়ার ছেলে সাফায়াত হোসেনের অবস্থান শনাক্ত করে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে আজ (শুক্রবার) বরিশালের হিজলা উপজেলার আবুপুরের দুর্গম চরাঞ্চল আড়িয়াল খাঁ নদ থেকে সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবির উপ-পরিদর্শক (এস আই) রুপন কুমার সরকার বলেন, ‘সিয়ামকে অপহরণ করে সাফায়াত হোসেন। সিয়ামের পরিবারের কাছ থেকে সে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে ৯ জুন শিশু সিয়ামকে নিয়ে সদরঘাট থেকে মাদারীপুরের কালকিনিগামী দ্বীপরাজ-৪ লঞ্চযোগে বরিশাল যাওয়ার পথে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় সাফায়াত। সাফায়েতের দেওয়া তথ্যে সিয়ামের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের