গোপালগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তা প্রশস্তকরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১০:৫৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৫৫

গোপালগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে রাস্তা প্রশস্তকরণ ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় বিদ্যুৎ লাইনের অন্তত ১৪টি খুঁটি রেখেই সড়ক বিভাগের রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে। এতে ঝুঁকিতে রয়েছে এ সড়কে চলাচলকারী যানবাহন। সড়ক বিভাগ বলছে, খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ বিভাগ।

সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু গোপালগঞ্জের কোথাও খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার ওপর খুঁটি রেখেই কাজ চালিয়ে যাচ্ছে সড়ক বিভাগের ঠিকাদার। প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় চৌরাস্তা নির্মাণের কাজ করছে সড়ক বিভাগ। শিডিউল অনুযারী এ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বৈদ্যুতিক খুঁটি সরানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম শরীফুল আলম।

তবে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মামুনর রশীদ।

এদিকে হাইকোর্টের নিদের্শনা মেনে দ্রুত খুঁটি অপসারণসহ নিয়ম মেনে উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান