গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ২৩:০০আপডেট : ২৭ জুন ২০১৯, ২৩:০৫

গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাশিক্ষক সায়েম মাহমুদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সায়েম মাহমুদ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাওলানা মহব্বত হোসেনের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।

ওসি মাহফুজুর রহমান জানান, মাদ্রাসা থেকে বেলা ১১টার দিকে বের হয়ে সায়েম মাহমুদ মোটরসাইকেলে করে গোপালগঞ্জ জেলা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে রাস্তার ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তা নিহতের আত্মীয়-স্বজনের কাছে বুঝে দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম