সিদ্ধিরগঞ্জে ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ২২:৩৪আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৪৫

আসামিদের থানা হাজতে নিচ্ছে র্যাাব (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক হওয়া শিক্ষক আশরাফুল আরিফ ও মদদদাতা আরেক শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় এ দুই মামলা দায়ের করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্র জানায়, আশরাফুল আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনার শিকার বিভিন্ন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। আর ডিজিটাল নিরাপত্তা আইনে অন্য একটি মামলা দায়ের করেছে র‌্যাব। এ মামলায় রফিকুল ইসলাম জুলফিকারকেও আসামি করা হয়েছে।

মো. আলেপ উদ্দিন বলেন, ‘আশরাফুল আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। এতে ২০ জনের বেশি ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল আরিফও ধর্ষণের কথা স্বীকার করেছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আগামীকাল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’

২০ জন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে আশরাফুল আরিফ ও রফিকুল ইসলাম জুলফিকারকে আটক করে র‌্যাব।

আরও পড়ুন–

২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী