চুরির মামলায় গ্রেফতার মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতির জামিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ০৯:৫১আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:৫১

ফয়সাল মৃধা মাস্টার্স পরীক্ষার কারণে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন স্বর্ণালংকার, টাকা চুরি এবং মারধরের মামলায় গ্রেফতার মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা। রবিবার (৩০জুন) দুপুরে মুন্সীগঞ্জের ১নং আমলি আদালতে তার জামিন শুনানি হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তি চন্দ্র দেবনাথ ছাত্রলীগ সভাপতির তিনদিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (২৯ জুন) রাতে শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সদর উপজেলার চরকেওয়ারের টরকী গ্রামের রেহানা বেগম মামলার বাদী হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বাদীর বাড়িতে গিয়ে মারধর করে স্বর্ণালংকার ও টাকা চুরিসহ বিভিন্ন অভিযাগে ফয়সালের বিরুদ্ধে মামলা হয়। ১৪৩, ১৪৮, ৩২৩, ৩৮০, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে প্রধান আসামি ফয়সাল।
কোর্ট ইন্সপেক্টর হেদায়েত উল্লাহ জানান, বেলা ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতিকে কোর্টে আনা হয়। পরে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর ১নং আমলি আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার টরকী গ্রামের জুলহাস বেপারীর স্ত্রী রেহানা বেগম নামে এক নারী ফয়সালের বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধরের অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে তাৎক্ষণিক পুলিশ অভিযানে নেমে তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ পেয়েছি। মুন্সীগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

আরও পড়ুন: 
স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত