গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

নরসিংদী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৭:০৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৭:০৫

নরসিংদী নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় প্রকাশ্যে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন ফজল। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে ফের ফজলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত ব্যাংক কর্মকর্তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কতো টাকা ছিনতাই হয়েছে তা এখনও জানতে পারিনি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের