সেই পাকিস্তান এখন আমাদের অনুসরণ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ২১:৪৩আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ছবি– সংগৃহীত)

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যাদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেই পাকিস্তান এখন আমাদের অনুসরণ করছে। উন্নত-সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে। সেই লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।’

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মুজিববর্ষ-২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘সরকারের ভিশন-২০২১ এখন বাস্তবায়নের পথে। এখন ভিশন-২০৪১ নিয়ে পরিকল্পনা চলছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেষ্ট এখন সব মন্ত্রণালয়।’

সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন– জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের