ভাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন, আহত ১

ফরিদপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:৩৪

মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন (ছবি– প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার মেয়ে আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের মুন্সুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের অগ্নিদগ্ধ মেয়ের নাম রেশমা। তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বসতভিটায় আগুন দেয় দুর্বৃত্তরা। পেট্রোলের গন্ধ ও আগুনের তাপে ওই পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। তবে এর আগেই নুরুল ইসলামের বসতভিটার একটি ঘর ও এর ভেতরের মালামাল পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয় নুরুল ইসলামের ছোট মেয়ে রেশমা। এ ছাড়া, আগুনে একটি ছাগলও দগ্ধ হয়েছে।

মুক্তিযোদ্ধার বড় ছেলে কাওসার মোল্লা বলেন, ‘পেট্রোলের গন্ধে বাইরে বের হয়ে দেখি, আগুন জ্বলছে। এসময় একদল দুর্বৃত্তকে দৌড়ে পালিয়ে যেতে দেখি।’

মুক্তিযোদ্ধার আরেক ছেলে আব্দুর জব্বার বলেন, ‘আগুন দিয়ে আমাদের পরিবারের যারা ক্ষতি করতে চেয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। এই ঘটনায় আমরা থানায় একটি অভিযোগও দায়ের করেছি।’

এ ব্যাপারে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি। এই ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

ওসি কাজী সাইদুর রহমান জানান, মুক্তিযোদ্ধার পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে