নিখোঁজের ২১ দিন পর পরিবহন শ্রমিকের কঙ্কাল উদ্ধার

সাভার প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ২০:০৪আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২০:০৫

সাভার ধামরাইয়ে নিখোঁজের ২১ দিন পর সায়েম হোসেন নামের (২২) এক পরিবহন শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) দুপুরে ধামরাইয়ে গাঙ্গুটিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বন্ধু পরিবহন শ্রমিক রবিনকে আটক করেছে পুলিশ।

নিহত সায়েশ একই এলাকার আব্দুল খালেকের ছেলে ও ভেকু গাড়ি চালকের হেলপার হিসেবে কাজ করতেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহ বলেন, ‘নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।’

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সায়েম প্রতিদিনের মতো কাজ শেষে ১৪ জুন রাতে বাড়িতে ফিরে ঘুমাতে যায়। এর কিছু সময় পরই মোবাইলফোনে কল দিয়ে তার এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সায়েম আর বাড়ি ফেরেনি। পরে পরিবার থানায় একটি ডায়েরি করেন। পুলিশ মোবাইলফোনের কললিস্টের সূত্র ধরে বৃহস্পতিবার নুরু মিয়ার ছেলে রবিনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী