১২ শিশুকে ধর্ষণ মামলায় মাদ্রাসার অধ্যক্ষের ৫ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:০২

 প্রধান শিক্ষক আল-আমিনের বিরুদ্ধে ১২ শিক্ষার্থীকে ধর্ষণ ও হয়রানির অভিযোগে করা দুটি মামলায় ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক আল-আমিনকে দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

তার বিরুদ্ধে মামলা দুটি করা হলো ডিজিটাল নিরাপত্তা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

গত ৪ জুলাই ১২ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক আল- আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদ্রাসা থেকে একটি ডেস্কটপ কম্পিউটার ও তার মোবাইল ফোন জব্দ করা হয়। সেখান থেকে পর্নোগ্রাফি ছবিতে বেশ কয়েকজন ছাত্রীর মাথা কেটে সংযুক্ত করা একাধিক ছবি জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি কামাল হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফতুল্লা থানায় মাওলানা আল- আমিনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন।

ফতুল্লা থানা পুলিশ ৫ জুলাই (শুক্রবার) মাওলানা আল আমিনকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রবিবার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত আল -আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ জুন বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে মাত্র ১ হাজার গজ দূরে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া অক্সফোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ২০ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতের অভিযোগে গ্রেফতার করার পর সে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

/জেবি//
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের