টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১৩:৪৪আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৩:৪৪

গাজীপুর টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জুলাই) রাত ২টায় টঙ্গী বিসিকের শাখা রাস্তায় এই ঘটনা ঘটে। শুভ বিসিক ফকির মার্কেট এলাকার রাজু মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শুভ বিসিকের একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। রবিবার রাত ৯টার দিকে চুল কাটার জন্য সেলুনের উদ্দেশে বাসা থেকে বের হয় সে। রাত ২টার দিকে মা শুভর মোবাইলে ফোন করলে পুলিশ ফোন ধরে এবং তার নিহতের খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করেছে। নিহতের মাথায় ধারালো অস্ত্র ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের স্বজনরা জানান, কারা কী কারণে শুভকে হত্যা করেছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম