বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ২৩:৫৯আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১

দেশের নারী ক্রিকেটে সেই একই গল্প। একই চিত্র। প্রায় প্রতি সিরিজেই ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচের পর ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। কোনোরকমে বোলাররা একশর আশপাশে প্রতিপক্ষকে বেধে আটকাতে পারলেই জয়ের সম্ভাবনা তৈরি হয় মেয়েদের। কিন্তু রান যদি দেড়শর আশপাশে হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটারদের আত্মাহুতিতে নিশ্চিত হার। এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। আজ ভারতকে ১৪৫ রানে বেঁধে দেওয়ার পর টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১০১ রানে থামে বাংলাদেশের ইনিংস। লেগ স্পিনার রাবেয়া খাতুনও মনে করেন ব্যাটারদের সমর্থনের অভাবেই হার এড়ানো যাচ্ছে না।

রবিবার সিলেটে ভারতকে অল্প রানে আটকাতে গুরুত্বপূর্ণ রাখেন লেগ স্পিনার রাবেয়া। মাত্র ১৮ রান খরচায় তার শিকার তিনটি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৬ রান, বড় কোনও লক্ষ্য নেই। এমন লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই ছিটকে যায় বাংলাদেশ। এই সময় তারা তিন উইকেট হারায় মাত্র ৩০ রানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। 

ভারতের সঙ্গে ৪৪ রানে হারের পর গণমাধ্যমের সামনে আসেন রাবেয়া। সেখানেই নিজেদের ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটারদের দিকে আঙুল তুললেন এই লেগ স্পিনার। একমাত্র নিগার ছাড়া কেউই রান পাননি আজ। অধিনায়ক খেলেছেন ৫১ রানের ঝকঝকে ইনিংস। এর বাইরে মোর্শেদা খাতুন (১৩) ও স্বর্ণা খাতুন কেবল (১১) দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন।

ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাবেয়া বলেছেন, ‘বোলাররা গত ছয় মাস ধরেই কাজটা ঠিক মতো করছে। তবে দুর্ভাগ্যজনকভাবে ব্যাটাররা… টপ অর্ডারের কয়েকজন যদি দাঁড়াতে পারে, আমরা ম্যাচটা হয়তো ভালোভাবে শেষ করতে পারতাম।‘

এরপর নিগারের উদহারণ টেনে রাবেয়া বলেছেন, ‘জ্যোতি আপু সবসময়ই দায়িত্বশীল একজন। তিনি সবসময়ই এমন পরিস্থিতিতেও দীর্ঘ ইনিংস খেলার চেষ্টা করেন। কেউ সমর্থন দিতে পারছেন না বলেই এমন অবস্থা হচ্ছে। প্রথম থেকে ব্যাটাররা রানে থাকলে পরের দিকের ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। তবে জ্যোতি আপু নিয়মিত ভূমিকা রেখে যাচ্ছেন।’

উইকেটের প্রশংসা করে রাবেয়া আরও বলেছেন, ‘উইকেট ভালো ছিল, স্পোর্টিং ছিল। আমাদের বোলাররা ভালো করেছে। আর ভালো বোলিং করাটা আমার দায়িত্ব। ওদের যতটা ডট খেলানো যায়, আমাদের জন্য ভালো, ওদের চাপে ফেলা যায়। তবে আরেকটু ভালো করার জায়গা ছিল।'

খেলা শুরুর আগেই ভারতকে ১৫০ রানের মধ্যে আটকানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। এই পরিকল্পনা বেশ ভলোভাবেই বাস্তবায়ন করেছে বাংলাদেশ। বোলিংয়ে নিজেদের পরিকল্পনা কী ছিল এমন প্রশ্নে রাবেয়া বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১৪০-১৫০-এর মধ্যে থামানো। পরিকল্পনা ছিল বল ধরে ধরে খেলার, বাজে বলে তো বাউন্ডারি আসবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম