দেশে এখন আর কেউ ছেঁড়া স্যান্ডেল পরে না: পানিসম্পদ উপমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ২০:২৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:৪৬

মানিকগঞ্জে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোনও মানুষ না খেয়ে মরে না। দেশে এখন আর কেউ ছেঁড়া কাপড়চোপড় পরে না, কেউ ছেঁড়া স্যান্ডেল পরে না।’

শনিবার (১৩ জুলাই) বিকালে মানিকগঞ্জে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

একেএম এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনা হচ্ছেন পৃথিবীর সেরা প্রধানমন্ত্রীদের সেরা। তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশ পৃথিবীর অন্য উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় স্থান করে নেয়। তিনি ক্ষমতায় থাকলে মহাকাশে পৌঁছে যায় বাংলাদেশ। জানুয়ারি মাসে দেশের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যায়।’

তিনি আরও বলেন, “যেদিন মন্ত্রিসভার প্রথম মিটিং হয়েছিল, সেদিন সবার উদ্দেশে শেখ হাসিনা বলেছিলেন, ‘জনগণ যে উদ্দেশ্য ও আশা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে’। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন–মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক মো. আবদুল মতিন সরকার, মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, উপবিভাগীয় প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী