টাঙ্গাইলে আইনজীবী হত্যার ঘটনায় গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১০:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১০:০৩

টাঙ্গাইলে আইনজীবী হত্যার ঘটনায় গ্রেফতার ৩ টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা প্রবীণ আইনজীবী মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান আলী রেজা হত্যার ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) রাতে নিজ বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার তপন কুমার সরকার (৩৮), তার স্ত্রী কল্পনা রানী সরকার ও ছেলে তন্ময় সরকার (১৯)।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় সোমবার (১৫ জুলাই) বিকালে আসামিদের মধ্যে কল্পনা রানী সরকার (৪০) টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া তার স্বামী ও ছেলেকে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

টাঙ্গাইল সদর থানার এসআই ওয়াজেদ আলী বলেন, ‘নিহত হাসান আলী রেজার মোবাইল কল লিস্টের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।’

প্রসঙ্গত, হাসান আলী রেজা গত ৮ জুলাই বিকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজের পাঁচ দিন পর গত ১৩ জুলাই দুপুরে লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম