সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৯:৩২আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:৪৬

এসপির প্রেস ব্রিফিং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে এক তরুণকে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। রবিবার (২১ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়া সিটি করপোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এসপি জানান, সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা গুজব ছড়িয়ে স্থানীয় লোকজন সিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করে। তিনি বধির হওয়ায় কোনও প্রতিবাদও করতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখেছি। সেখানে ছেলে ধরার কোনও বিষয় ছিল না। একটি গোষ্ঠী ছেলে ধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিদ্ধিরগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩-৪শ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

এদিকে ফতুল্লার লালখা এলাকায় ছেলে ধরা সন্দেহে রাসেল মিয়া (৩৮) নামের একজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। রবিবার (২১ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত যুবকের বাড়ি বন্দরের নবীগঞ্জ এলাকায়। সে রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া থাকে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, সকালে রাসেল লালখা এলাকার শাহজাহান গাজীর মেয়ে প্রিয়াকে (১১) ফুল দেখায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ছেলে ধরা সন্দেহে তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক