রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০৯:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৯:৫৭

গ্রেফতার

নারায়ণগঞ্জে এক তরুণীকে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নির্যাতনের শিকার তরুণী রূপগঞ্জ থানা মামলা করে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রূপগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো, পিতলগঞ্জ এলাকার গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়ার, একই এলাকার পশ্চিমপাড়া এলাকার আহসান উল্লাহর ছেলে আশিক মিয়া, সিরাজ মিয়ার ছেলে শাকিল মিয়া, হারিন্দা টেকপাড়া এলাকার হযরাত আলীর ছেলে সামছু দোহাই ও তাদের বন্ধু নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দরখাতা এলাকার আহাম্মদ আলীর ছেলে শের আলী।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই রফিকুল ইসলাম জানান, রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। এর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেল ওই তরুণীকে বৃহস্পতিবার রাতে কাঞ্চন ব্রিজের নীচে দেখা করতে বলে। রাসেলের কথা অনুযায়ী ওই তরুণী রাত ৮টার দিকে সেখানে যায়। এসময় রাসেল তাকে বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে পিতলগঞ্জ পশ্চিমপাড়ার রফিক মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে প্রথমে রাসেল তাকে মারধর ও হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করে। পরে তার বন্ধু আশিক মিয়া, শাকিল মিয়া, সামছু দোহাই ও শের আলী তাকে ধর্ষণ করে। ২ দিন আটকে রেখে ধর্ষণের পর তরুণী অসুস্থ হয়ে পরলে তাকে শুক্রবার মধ্য রাতে রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়। ওই তরুণী এক সিএনজি চালকের সহায়তায় সেখান থেকে রূপগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম