পশুবাহী গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ০৯:০২আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০৯:১৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এসপি হারুন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনও ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি ও পশুবাহী গাড়ি ছিতাইয়ের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ। সোমবার (৫ আগস্ট) শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন।

পুলিশ সুপার বলেন,পশুর ব্যাপারীদের তাদের পছন্দ মতো হাটে পশু নামানোর অধিকার ও পূর্ণ স্বাধীনতা রয়েছে। তাদের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে বা জোর করে পশু নামিয়ে রাখার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে হকারমুক্ত ফুটপাত, যানজটমুক্ত সড়কসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম শহরে এবং শহরের বাইরেও স্বার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তির হয় এবং যাত্রাপথে কেউ যাতে ছিনতাই চাঁদাবাজির শিকার না হন সে বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে। এছাড়া ঈদের জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ প্রশাসন প্রস্তুত।

এর আগে পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান