বাস শ্রমিকদের মারপিট, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে ৭ ঘণ্টা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৭:০০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:০৫

 গোপালগঞ্জে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে ৭ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীরা। ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেলে করে যাত্রীদের অনেককে স্ব-স্ব গন্তব্যে যেতে দেখা যায়। এতেও শ্রমিকরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক দিয়ে চলাচলকারী বাস শ্রমিকরা ছাত্রীদের নানাভাবে ইভটিজিং করে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়েও কোনও প্রতিকার মেলেনি বলে জানান তারা।

 গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান জাসু জানিয়েছেন, গত ১৯ জুলাই কোটালীপাড়া সদরে স্থানীয়দের হাতে এক বাস মালিক মারধরের শিকার হন। মঙ্গলবার একই এলাকায় স্থানীয়দের হাতে বাসের ড্রাইভার ও হেলপার মারপিটের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে সকাল থেকে শ্রমিকরা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে পুলিশ প্রশাসনের বিচারের আশ্বাসে দুপুর ১টা থেকে ওই সড়কে বাস চলাচল শুরু হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের