ঝাড়ফুঁকের নাম করে শিশু ‘ধর্ষণ’: ইমাম ফজলু রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ২৩:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২৩:১৫

আদালতে নেওয়া হচ্ছে ফজলুর রহমানকে (ছবি– প্রতিনিধি)

নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি পড়াসহ ঝাড়ফুঁক দেওয়ার নাম করে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চাদঁমারী বায়তুল হাফেজ জামে মসজিদের ইমাম ফজলুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ভিকটিমের বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে ওই মসজিদ কমিটির সভাপতি শরীফ হোসেনসহ পাঁচজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ আদেশ দেন। এ আদালতের পরিদর্শক আব্দুল হাই এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘শিশু ধর্ষণ ও পরে তার বাবাকে হাসপাতাল থেকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চাদঁমারী বায়তুল হাফেজ জামে মসজিদের ইমাম ফজলুর রহমান ও মসজিদ কমিটির সভাপতি শরীফ হোসেন, মো. রমজান আলী, মো. গিয়াস উদ্দিন, হাবিব এ এলাহী হবি, মো. মোতাহার হোসেনকে আসামি করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মামলায় ফজলুর রহমানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ফজলুর রহমানের পাঁচদিনের রিমান্ড ও বাকি পাচঁজনকে জেলা কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।’

গতকাল বুধবার (৭ আগস্ট) সকাল ৮টায় ফজলুর রহমানসহ ছয়জনকে গ্রেফতার করে র‌্যাব। এদিন দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‍্যাব ১১-এর কমান্ডিং অফিসার কাজী শামশের উদ্দিন বলেন, ‘রাতে ঘুমে দুঃস্বপ্ন দেখে প্রায়ই কান্নাকাটি করতো নির্যাতনের শিকার শিশুটি। এজন্য তার বাবা মেয়েকে নিয়ে চাদঁমারী বায়তুল হাফেজ মাদ্রাসা মসজিদের ইমাম ফজলুর রহমানের কাছ থেকে পানি পড়া এনে তাকে খাওয়ান। এভাবে দুই-তিনবার এনে খাওয়ানোর পরও ভালো না হওয়ায় তিনি আবার ফজলুর রহমানের শরণাপন্ন হন। পরে ফজলুর রহমান বাড়ি বন্ধ করাতে হবে বলে ভিকটিমের বাসায় গিয়ে শিশুটিকে ঝাড়ফুঁক দিয়ে আসে। এরপরও শিশুটি ভালো না হওয়ায় গত শনিবার (৩ আগস্ট) ফজলুর রহমানকে ফোন দেন তার বাবা। শুক্রবার (৪ আগস্ট) ফজরের আজানের সঙ্গে সঙ্গে মেয়েকে চাদঁমারী বাইতুল হাফেজ মসজিদে নিয়ে আসার জন্য বলে ফজলুর রহমান।’

কাজী শামশের উদ্দিন আরও বলেন, ‘ফজলুর রহমানের কথামতো মেয়েকে নিয়ে মসজিদে হাজির হন তার বাবা। ফজরের নামাজের পর মুসল্লিরা চলে গেলে কৌশলে ওই শিশু ও তার বাবাকে মসজিদের তিনতলায় নিজের শোবার রুমে নিয়ে যায় ফজলুর রহমান। পরে মেয়েটির বাবাকে ঝাড়ফুঁকের জন্য আগরবাতি, মোমবাতি ও পান লাগবে বলে দোকানে পাঠায়। এতো ভোরে দোকান না খোলায় এগুলো নিয়ে আসতে প্রায় ৪০-৫০ মিনিট সময় লেগে যায়। এ সুযোগে ফজলুর রহমান শিশুটিকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করে। ধর্ষণের প্রমাণ মুছে ফেলার জন্য মেয়েটিকে মসজিদের ছাদে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে। পরে একটি ছুরি দেখিয়ে মেয়েটিকে একথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবার হাতে দিয়ে তাদের বিদায় করে ফজলুর রহমান।’

র‍্যাব ১১-এর কমান্ডিং অফিসার বলেন, ‘শিশুটি বাসায় গিয়ে পরিবারকে সবকিছু খুলে বলে। এরপর তারা শিশুটিকে সঙ্গে নিয়ে মসজিদে এসে কমিটির লোকজনকে সবকিছু জানান। এসময় কমিটির কয়েকজন সদস্য ও আশপাশের লোকজন তাদের হেনস্তা করে এবং হুজুরের বিরুদ্ধে কোনও অভিযোগ না করতে ভয়ভীতি দেখায়। এরপর শিশুটির স্বজনরা গোপনে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে ভর্তি করেন। তখন ফজলুর রহমানের অনুসারীরা হাসপাতালে গিয়ে মেয়েটির বাবাকে অপহরণের চেষ্টা করে। পরে মেয়ের বাবা হাসপাতালের টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। মেয়েটির বাবা যেন থানায় যেতে না পারেন, সেজন্য হাসপাতালে পাহারা বসায় তারা। একপর্যায়ে এক নার্সের বোরকা পরে মেয়েটির বাবা র‍্যাব-১১-এর কালিরবাজার ক্যাম্পে অভিযোগ দিলে র‍্যাব ঘটনার সত্যতা পায়। পরে র‍্যাব মসজিদের ইমামসহ ছয় জনকে আটক করে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের