নৌকা থেকে তুরাগে পড়ে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি

গাজীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ২১:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২১:০৫

নদীতে ডুবে নিখোঁজ

গাজীপুরে তুরাগ নদীতে ডুবে নিখোঁজ হওয়া কলেজছাত্র রাজীব মিয়ার (১৯) সন্ধান মেলেনি। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নৌকা থেকে তুরাগে পড়ে ডুবে যান রাজীব; আজ বুধবার দ্বিতীয় দফায় উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ রাজীব মিয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি এলাকার আবুল মিয়ার ছেলে এবং মির্জাপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজের বন্ধু আমির হামজা বলেন, ‘মির্জাপুর থেকে রাজীবসহ ৪৯ জনের একটি দল নৌকাযোগে মিরপুর বোটানিক্যালে গার্ডেনে পিকনিকে যায়। ফেরার পথে রাত ৯টার দিকে গাজীপুরের বাঘিয়া নদীরপাড় এলাকায় নৌকার ছাদ থেকে রাজীব মিয়া তুরাগ নদীতে পড়ে মুহূর্তের মধ্যে ডুবে যায়। এসময় তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।’

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে রাজীবের সন্ধান পায়নি। বুধবারও দ্বিতীয় দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার চেষ্টা করে, তবে তার খোঁজ পায়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের