কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ১৯:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:৩৩

সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাখি বেগম (২৫)। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ সরকার জানিয়েছেন, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন মোল্লা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোপালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মোল্লা নিহত হন এবং স্ত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম