মির্জাপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ২২:২০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২২:৩০

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে পুকুরে ভাসতে থাকা অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ব্যক্তিটি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি ওই এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে দেখা গেছে। লোকটি নিজের নাম রহিজউদ্দিন বলে পরিচয় দিতেন। স্থানীদের ধারণা, রাতের কোনও একসময় লোকটি পানিতে পড়ে গিয়ে ডুবে যান।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের