ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

সাভার প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ১৭:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:৪৪

সাভার ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়ির কক্ষে স্বামীকে আটকে রেখে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৭ আগস্ট) রাতে অভিযুক্তদের মধ্যে রনি নামে একজনকে আটক করা হয়েছে। জয় ও শামীম নামে বাকি দুই অভিযুক্ত  পলাতক রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল এ তথ্য জানান।
জানা যায়, গত মঙ্গলবার (১৩ আগস্ট) ডেন্ডাবড় এলাকার নতুন পাড়া মহল্লায় ভুক্তভোগী নারীর নিজ ভাড়া বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রবিবার (১৮ আগস্ট) সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই নারী মাঝে মধ্যে নিজেরা খাওয়ার জন্য বাসায় দেশীয় চোলাই মদ তৈরি করতেন। বিষয়টি জানার পর স্থানীয় তিন বখাটে ১৩ আগস্ট রাতে তাদের বাড়িতে গিয়ে মদ তৈরি করার অভিযোগ এনে চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও আরও দুই লাখ টাকা দাবি করে। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই নারীর স্বামীকে পাশের একটি কক্ষে নিয়ে মরধার করার পর আটকে রাখা হয়। আর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল বলেন, ‘ধর্ষণের অভিযোগে রনি নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের