তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এক কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১৫:৪৩আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৬:০৪

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এক কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করা হচ্ছে

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জের ঘিওরে বৃক্ষরোপণ করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পালকের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানিকগঞ্জ উপজেলা বনায়ন অফিস তাদের সহযোগিতা করে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ২০০ আকাশমণি গাছের চারা রোপণ করা হয়েছে। 

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, পালকের যুগ্ম-আহ্বায়ক খন্দকার খালেকুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছা, বারসিকের সহকারী কর্মকর্তা সুবীর কুমার সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের