বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৮:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৮:০০

বিদ্যুৎস্পৃষ্ট টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামের এক শিশু কাঠমিস্ত্রি মারা গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা পূর্বপাড়া এলাকার সাহাবাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বগুড়ার কাঠমিস্ত্রি সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইল উপজেলার বিলপাড়া বাজারে দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের ব্যবসা করে আসছে। তারা বগুড়া থেকে শিশু মেহেদীকে নিয়ে এসে ওই দোকানে কাজ দেয়। সোমবার (২৬ আগস্ট) সকালে আদাজান গ্রামে ভাই ভাই রাইস মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মেহেদি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুবোধ কুমার দাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে তারা লাশ নিয়ে দ্রুত চলে যায়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের