মৃত্যুর তিন মাস পর কবর থেকে স্কুলছাত্রীর লাশ উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১২:০২আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:১২

পুনঃময়না তদন্তের জন্য লামিয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে

গোপালগঞ্জে মৃত্যুর প্রায় তিন মাস পর পুনঃময়না তদন্তের জন্য স্কুলছাত্রী লামিয়া ইসলামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে কবর থেকে লামিয়ার লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন।

সে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

গত ৮ জুন তার মামার বাড়িতে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ পাওয়া যায়। এর আগের দিন সে তার মায়ের সঙ্গে গ্রামের বাড়ি ডুমদিয়া থেকে সদর উপজেলার তালা গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। সে সময় লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় জিডি করা হয়। পরে এ নিয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা হয়। বর্তমানের মামলাটির তদন্তের ভার সিআইডির হাতে দিয়েছে আদালত।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম