মাদকাসক্ত সন্তানদের সংশোধনে ওসির হাতে দিলেন অভিভাবকেরা

নরসিংদী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:০২

নরসিংদী সন্তানেরা বখাটে হোক কোন অভিভাকই তা আশা করেন না। সন্তানেরাও বখাটে হয়ে জন্ম নেয় না। জন্মের পর পরিবেশ ও পরিস্থিতির কারণে বখাটে হয়ে যায় তারা। পরিবারে নেমে আসে চরম অশান্তি। ক্ষুণ্ন হয় সামাজিক মর্যাদা। এমন ঘটনাই ঘটেছে নরসিংদীতে। উত্তোরণের পথও খুঁজে নিয়েছেন অভিভাবকেরা। মাদকাসক্ত সন্তানদের আলোর পথে ফেরাতে নরসিংদীর বেলাবতে পুলিশের আহ্বানে সাড়া দিয়েছেন পাঁচ অভিভাবক।

সংশোধনের জন্য পাঁচ সন্তানকে পুলিশে সোপর্দ করেছেন। তারা সবাই চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব ও চরআমলাব গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) পুলিশের মাধ্যমে তাদেরকে সংশোধনের জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। 

বেলাব থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া বলেন, ‘অভিভাবকেরা তাদের মাদকসক্ত সন্তানদের ভালো পথে আনার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সংশোধনের জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছি। অভিভাবকেরা সচেতন হলে সন্তানেরা সহজে মাদকে আসক্ত হতে পারবে না।’

পুলিশের আহ্বান অনুযায়ী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে চর উজিলাব গ্রামের আবু সাত্তারের ছেলে সৌরভ (২০), আব্দুল হান্নানের ছেলে সম্রাট (১৮), খোরশেদ মিয়ার ছেলে ফাহিম (২০), আবদুল বাতেনের ছেলে মোবারক হোসেন (২০) ও চর আমলাব গ্রামের আবু সাত্তারের ছেলে কফু মিয়াকে (২৩) পুলিশের হাতে সোপর্দ করেন অভিভাবকরা।

কফু মিয়ার বাবা আবু সাত্তার বলেন, ‘আমার ছেলে যে মাদকাসক্ত, তা আমি জানতাম না। জানার পর  পুলিশের সঙ্গে আলোচনা করে তাদের মাধ্যমে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছি।’

চর উজিলাব ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তোতা মিয়া বলেন, ‘মাদকাসক্ত কিছু ছেলের মধ্যে সম্প্রতি ঝগড়া হয়েছিল। এ ঘটনায় বেলাব থানা পুলিশ অভিভাবকদের তাদের মাদকাসক্ত সন্তানদের নিয়ে থানায় হাজির হতে বললে তারা থানায় হাজির হয়। পরে পুলিশের মাধ্যমেই মাদকাসক্তদের সংশোধনের জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।’

চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান বলেন, ‘অভিভাবকেরা বুঝতে পেরেছেন তাদের মাদকাসক্ত সন্তানদের আলোর পথে নিয়ে আসার চেষ্টা তাদেরই করতে হবে। এ কারণেই পুলিশের কাছ থেকে সাড়া পেয়ে এসব সন্তানদের তারা মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন।’

এলাকাবাসী জানান, চর উজিলাব ও চরআমলাব গ্রামের মাদকাসক্ত কয়েকজন কিশোর ও যুবকদের মধ্যে সম্প্রতি ঝগড়া হয়। এ ঘটনায় বুধবার (২৮ আগস্ট) বেলাব থানা পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ঝগড়ার মীমাংসা করে দেয়। তখন বেলাব থানা পুলিশের পক্ষ থেকে অভিভাবকদেরকে তাদের মাদকাসক্ত সন্তানদের মাদকের অন্ধকার জগত থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।  

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের