নারায়ণগঞ্জে দুই এনজিও কর্মীকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ২২:৩০আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২২:৩২

নারায়ণগঞ্জ অবৈধভাবে স্কুলের শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করা ও হেপাটাইটিস বি টিকা দিয়ে টাকা নেওয়ার অপরাধে দুই এনজিওকর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক এ দণ্ড দেন।

ইউএনও নাহিদা বারিক বলেন, ‘তাদের এই ধরনের কার্যক্রম করার কোনও অনুমতি নেই। তারা অবৈধভাবে স্কুলের শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও টিকা দিচ্ছিল। এই অপরাধে তাদের দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মৃত তারা মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪০) ও কেরাণীগঞ্জ থানার শুভ্যাডা ইউনিয়নের খেজুর বাগ এলাকার সেলিম মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯)।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘মাশিউসস এর ওই দুই কর্মী কমর আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস বি টিকা দিচ্ছিল। টিকা দেওয়া শেষে শিক্ষার্থীদের কাছ থেকে ৩শ থেকে ৫শ টাকা করে নেওয়া হয়। কিন্তু, তাদের রক্ত পরীক্ষা করা ও টিকা দেওয়ার কোনও অনুমতি নেই। গত সপ্তাহে এই সংস্থাকে ডেকে এনে মৌখিকভাবে সর্তক করা হয়েছিল। আজ খবর পেয়ে সস্তাপুরে কমর আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে আমরা তাদেরকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেই।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম