গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

আটক দুই মাদক ব্যবসায়ী (ছবি– প্রতিনিধি)

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কবি নজরুল প্রি-ক্যাডেট স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ৬১০ পিস ইয়াবা পাওয়া যায়। র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুইজন হলো তারা মিয়া (৫৫) ও মহিবুল ইসলাম (৪৪)। তারা মিয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরনতুন বন্দর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মহিবুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষাবাতান গ্রামের আবুল হোসেনের ছেলে।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, মহানগরের বাসন থানা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে কবি নজরুল প্রি-ক্যাডেট স্কুলের সামনে অভিযান চালিয়ে তারা ও মহিবুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা বিদেশি মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম