যমুনায় নৌকাডুবে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২

টাঙ্গাইল টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকাডুবে জলিল মণ্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুরের যমুনা নদীর কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এ তথ্য জানান। জলিল উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা।

মনিরুজ্জামান মনির জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল এলাকা থেকে ধান, গম, পাটসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ৩০-৪০ জনের একটি নৌকা গোবিন্দাসী হাটে যাচ্ছিল। এ সময় যমুনা নদীতে তীব্র স্রোত থাকায় নৌকাটি কালিপুর এলাকায় ডুবে যায়। এ সময় পাটের নিচে পড়ে জলিল মণ্ডল নামে একজন মারা যান। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নৌকা ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম