ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

কামরুল হাসান কামাল এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কামরুল হাসান কামাল। ঘিওর থানা পুলিশ শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করেছে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি জানান, কামাল ঘিওর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। রবিবার (২২ সেপ্টেম্বর) যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ঘিওর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) কিশোরীর বাবা ঘিওর থানায় নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। রাতে কামালকে গ্রেফতার করা হয়। রবিবার (২২ সেপ্টেম্বর) তাকে কোর্টে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। জবানবন্দি দেওয়ায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়েছে, কামাল কিছুদিন আগে  কিশোরীর বড় বোনকে বিয়ের প্রস্তাব নিয়ে যান। পরে তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেতেন। দুই মাস আগে তাকে নিয়ে ঢাকায় বেড়াতে যান। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। সেখানে তাকে ধর্ষণ ও ভিডিও করা হয়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করা হতো। অভিযোগে বলা হয়েছে, সেই ভিডিও কিশোরীর বাবার কাছেও আসে। শনিবার তিনি ঘিওর থানায় মামলা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে