মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক আন্দোলনের কলকাঠি নাড়ছেন: ভারপ্রাপ্ত প্রক্টর

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৪

  ভারপ্রাপ্ত প্রক্টর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. বশির উদ্দিনের দাবি, ‘মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক সংখ্যায় ১৫-র বেশি  হবে না তারা পেছন থেকে শিক্ষার্থীদের আন্দোলনে কলকাঠি নাড়ছেন। তারা নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য সন্তানের মতো শিক্ষার্থীদের উসকে দিয়ে আন্দোলন টিকিয়ে রেখেছেন।’

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রক্টর বলেন, শিক্ষার্থীরা বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে লাইভ করে ১৪ দফা দাবির কথা বলেছে। পরদিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিস আদেশ জারি করে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সচেতন শিক্ষক সমাজের ব্যানারে ১৬ দফা দাবি দেওয়া হয়েছে। এতে ১০ জন শিক্ষক স্বাক্ষর করেছেন। এতে প্রমাণ হয়, শিক্ষকরা ছাত্রদের দিয়ে তাদের দাবি আদায় করতে চান এবং তারাই কলকাঠি নাড়ছেন।

তিনি আরও বলেন, ‘আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ সম্পর্ক হোক। হয়তো তারা বুঝবে এবং আন্দোলন থামিয়ে ক্লাসে ফিরে যাবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বের হয়ে আসবে। ঘটনা কোনও দিকে যাচ্ছে এটা তদন্ত কমিটি খুঁজে বের করবে। উপচার্য (ভিসি) কতটুকু এটার জন্য দায়ী, তা তদন্ত কমিটি সিদ্ধান্ত দেবেন।’

আরও পড়ুন: 

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংহতি প্রকাশ
‘আমরা তাদের রাগাতে চাই না, শান্তিপূর্ণ সহঅবস্থান চাই’

 

/এসটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী