১ অক্টোবরের মধ্যে জাবি’র ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম

জাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭

জাবিতে ভিসির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন

আগামী ১ অক্টোবরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফারাজানা ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরতরা। রবিবার (২২ সেপ্টেম্বর) এক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ভিসির পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন তারা।

এদিকে, রবিবার থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে জাবিতে। প্রতিবছর ভর্তি পরীক্ষার প্রথম দিন ভিসি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। তবে এবার কোনও কেন্দ্রে যাননি তিনি। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে ভর্তি পরীক্ষা চলাকালে অবাঞ্ছিত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে এজন্যই তিনি কোনও কেন্দ্রে যাননি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে। উপাচার্যের ভর্তি পরীক্ষা পরিদর্শন নিয়মের মধ্যে নেই। তবে এটা একটা রেওয়াজ।রবিবার না গেলেও পরীক্ষা চলাকালে যেকোনও দিন কেন্দ্র পরিদর্শনে যাবেন।’    

রবিবার ভর্তি পরীক্ষা চলাকালে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।এসময় ছাত্রলীগকে টাকা ভাগ করে দেওয়ার অভিযোগ তুলে ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এছাড়া দুর্নীতির অভিযোগ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে বিচারের দাবি জানান তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘আমরা দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলাম। ভিসি আমাদের দাবি মানেননি। যেসব ছাত্রনেতা প্রকল্পের টাকা পেয়েছেন তারা স্বীকার করার পরেও ভিসি তা অস্বীকার করছেন। তিনি উপাচার্য পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা এই দুর্নীতিবাজ ভিসিকে ১ অক্টোবরের মধ্যে সসম্মানে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে একই কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘিরে তিন দফা দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। টানা তিনদিন অবরোধের পর ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে দু’টি দাবি মেনে নিলেও দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবির বিষয়ে সিদ্ধান্ত দিতে সময় চান উপাচার্য।

পরবর্তীতে ১৮ সেপ্টেম্বরে আবারও আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীরা। কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় ভর্তি পরীক্ষায় ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা ও তার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

 

/এসটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের