রাতভর চলে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী আন্দোলন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩০

রাতভর চলে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী আন্দোলন বন্ধ ঘোষণা করেও থামানো যায়নি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন। গভীর রাতেও উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে ক্যাম্পাসে চলছে শ্লোগান। মাঝে মাঝে চলে ভিসিকে নিয়ে লেখা ব্যাঙ্গাত্মক গান আর কবিতা আবৃত্তি।

সোমবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এমন চিত্র দেখা গেছে। গভীর রাতেও বিশ্ববিদ্যালয়ের সামনে চায়ের দোকানগুলোতেও শিক্ষার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা বলছেন, ভিসির পদত্যাগ ছাড়া ঘরে ফিরবেন না তারা।

এদিকে, সোমবার গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে পদত্যাগ করা সহকারি প্রক্টর মোঃ হুমায়ুন কবীর। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে ওঠা এই শিক্ষক নিরাপত্তা চেয়ে জিডি করায় আন্দোলন পেয়েছে নতুন গতি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ ১৬টি কারণ দেখিয়ে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শনিবার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নোটিশও দেয়া হয়। কিন্তু, শিক্ষার্থীরা ক্যাম্পাস না ছাড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। এই ঘটনায় আন্দোলন আরো বেগমান হয়। দিন রাত ২৪ ঘন্টা লাগাতার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। হামলার পর আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণও বেড়েছে।

/জেজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম