১টি ড্রেজার ও ১টি ডকইয়ার্ডসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দ্বিতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রুপগঞ্জ উপজেলার মূড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিআইডাব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নদী ভরাট কাজে ব্যবহৃত একটি বড় আকারের ড্রেজার, একটি ডকইয়ার্ড ও বেশ কয়েকটি সীমানা দেয়ালসহ দশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশে এ অভিযান চালছে। নদীর অবৈধ দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। দখলদারদের কোনও ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, উচ্ছেদের পর দখলদাররা যদি আবারও সেই জায়গা দখলের পায়তারা করে তবে উচ্চ আদালত থেকে পূনর্দখলের অপরাধে তাদের শাস্তির দেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে