গোপালগঞ্জে ভিসি’র বক্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

বঙ্গুবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করছে

গোপালগঞ্জে ‘বঙ্গুবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’র ভাইস চ্যান্সেলরের (ভিসি) মিডিয়াতে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণিত বিভাগের ছাত্র মো.আল গালিব।

লিখিত বক্তব্যে তিনি বলেন,‘বঙ্গুবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সব অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলন, ভর্তি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অনশন এবং অবস্থান কর্মসূচির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল মিডিয়াতে দেওয়া ভিসির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন,‘ভিসির যেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হুমকি দিচ্ছেন। মিডিয়া কাভারেজ বন্ধ করে দিলে না কি তিনি ২ ঘণ্টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হটিয়ে দেবেন। এটা আপনার কোন কৌশল? তাহলে কি আবারও আপনি আপনার লালিত সন্ত্রাসী বাহিনীদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আক্রমন করবেন, যা মিডিয়া কাভারেজ থাকার কারণে পারছেন না।’

আপনি বলেছেন, সাধারন শিক্ষার্থীরা নাকি মিডিয়াতে ফোকাস হওয়ার জন্য এবং নেতা হওয়ার জন্য এসব করছে। তাহলে আমাদের ভাই-বোনেরা আপনার লালিত বাহিনীর হাতে রক্ত ঝড়ালো কি মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য?

আপনি বলেছেন,‘সাধারণ শিক্ষার্থীরা নাকি আজেবাজে কথা বলে, তাহলে আপনি যে প্রতিনিয়ত আমাদের এবং আমাদের অভিভাবকদের ডেকে জানোয়ার, বেয়াদব, লাথি দিয়ে বের করে দেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন এটা কি আপনার জেনেটিক সমস্যা। এটা কতখানি যুক্তিযুক্ত? প্রশ্ন রইল দেশবাসীর কাছে।’

আপনি বলেছেন,‘আন্দোলনকারী ছেলে-মেয়েরা রাস্তায় রাস্তায় এবং ঝোপ ঝাড়ে বসে থাকছে। আমরা সবাই জানি আমাদের পুরো বিশ্ববিদ্যালয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে এমন একটি মিথ্যাচার মেনে নেওয়া যায় না।’ 

 

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক