বেতনের দাবিতে বিক্ষোভে পুলিশের বাধা, ১০ পোশাক শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৫

পুলিশের সঙ্গে সংঘর্ষ গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করলে তাতে বাধা দেয় পুলিশ। তখন সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরের মাওনা রঙ্গিলাবাজার এলাকার আদিব ডাইং মিলস লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক তারিক, মাসুমা ও তাদের সহকর্মীরা জানান, বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করেও কারখানা কর্তৃপক্ষ তাদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাসও চলে যাচ্ছে। বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ রেখে বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি। আমাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়লে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা জনদুর্ভোগ সৃষ্টি করে। এসময় অবরোধ ছেড়ে দিতে বললে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্থান থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মৃদু লাঠিচার্জ ও কমপক্ষে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়। এতে কেউ আহত হয়ে থাকতে পারে।

পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর তাদের আগস্ট মাসের বকেয়া পরিশোধ করা হবে। ওই দিনই সেপ্টেম্বর মাসের বকেয়া পরিশোধের তারিখ জানিয়ে দেওয়া হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী