টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শহিদুল ইসলাম (৫২)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
মামলা ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে খেলছিল। তখন প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই রাতেই শহিদুলকে আটক করে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিশুটির মা মামলা দায়ের করেন।
ওসি হাসান আল মামুন বলেন, ‘শহিদুল ইসলামকে রাতেই আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’







