বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে ২০ পাউন্ড ওজনের কেক  কাটেন শিক্ষার্থীরা।

আজ বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণের দাবিতে এক দফার আন্দোলনের দশম দিন। এক দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজও  প্রশাসনিক ভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

 

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম