সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বাবা-ছেলেসহ আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৩

অস্ত্রসহ আটক তিন জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সেখানে অভিযান চালিয়েছে উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জে সাইলো গেট এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এ ঘটনায় আলী আকবর লাভলু সরকার (৫৩) ও তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার (২৯) এবং মজিবর রহমানকে (৩৮) আটক করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডিবি পুলিশের চেকপোস্ট থেকে নওসাদ সরকার ও মজিবুর রহমানকে আটক করা হয়। পরে কামরুজ্জামানের দেহ তল্লাশি চালিয়ে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কামরুজ্জানের সাইলো গেটের দ্বিতীয় তলার বাড়ির ছাদের একটি রুমে অসম্পূর্ণ একটি ম্যাগজিন ও আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অস্ত্র কেনা-বেচাসহ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের