গাজীপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

গাজীপুর গাজীপুর মহানগরীর ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তায় ফাঁকা গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম নূরুল হক রতন। তিনি চান্দনা চৌরাস্তা এলাকার  ‘জাপান ট্যোবাকো’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। রবিবার সকাল পৌনে ১১টায় ঢাকা-জয়দেবপুর সড়কের চান্দনা চৌরাস্তার উত্তর পাশে সিয়াম ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী নূরুল হক রতন জানান, তিনি তার প্রতিষ্ঠানের ছয় কর্মচারীসহ প্রতিষ্ঠান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকে ১৬ লাখ ৪১ হাজার টাকা জমা দেওয়ার উদ্দেশে হেঁটে রওনা দেন। প্রতিষ্ঠান থেকে কয়েক গজ যাওয়ার পর লাঠিসোটা ও রড নিয়ে পেছন থেকে ৫-৬ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে কর্মচারী সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নূরুল হক ও কর্মচারী সোহেল আহত হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে গুলির বিষয়টি তিনি অস্বীকার করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী