বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের ক্যাম্পাস ত্যাগকে ‘প্রাথমিক বিজয়’ মনে করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৭

উপাচার্যের ক্যাম্পাস ত্যাগে খুশি শিক্ষার্থীরা (ছবি– প্রতিনিধি)

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষপর্যন্ত ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীদের আনন্দ করতে দেখা যায়। এ ঘটনাকে প্রাথমিক বিজয় মনে করছেন তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে তারা দ্রুততম সময়ে উপাচার্যকে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

এ ব্যাপারে লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী প্রিয়তা দে বলেন, ‘আমরা শুনেছি, ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা এটাও জানতে পেরেছি, তদন্ত প্রতিবেদনে ভিসিকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এদিকে, ভিসিও ক্যাম্পাস ত্যাগ করেছেন। এটা আমাদের প্রাপ্তি। এটা সত্যিই আনন্দের। তবে ভিসি প্রত্যাহার হলেই আমরা সবচেয়ে বেশি খুশি হবো।’

শুধু প্রিয়তাই নন, আন্দোলনরত আরও কয়েকজন শিক্ষার্থী জানান, লাগাতার ১১ দিনের আন্দোলনে তারা ক্লান্ত। এখন তারা চান, দ্রুততম সময়ে ইউজিসির সুপারিশ বাস্তবায়ন করা হোক। আর বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে তারা এমন একজন ভিসি চান, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই।

উপাচার্যের ক্যাম্পাস ত্যাগে আনন্দ প্রকাশ শিক্ষার্থীদের (ছবি– প্রতিনিধি)

শিক্ষার্থীরা আরও বলেছেন, ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে। তারা আশা করছেন, দুদক তা তদন্ত করবে এবং মামলা করবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ইউজিসি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা তো এ রিপোর্ট পাবো না। ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। এটির চূড়ান্ত রূপ পেতে আরও অনেক কাজ করতে হবে। চূড়ান্ত বাস্তবায়নের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।’

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইউজিসির তদন্ত কমিটি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে। ড. মো. আলমগীরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যেরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন ও লিখিত বক্তব্য নেন। তদন্ত টিম ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন দুর্নীতির অভিযোগও তদন্ত করে।

গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেসবুকে ব্যক্তিগত পেজে শেয়ার দেওয়ার অভিযোগকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে জিনিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে বহিষ্কারের ঘটনাটি বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন। এসময় এক বছরেই আরও ২৭ শিক্ষার্থীকে শাসন করার নামে তুচ্ছ কারণে বহিষ্কার, সাময়িক বহিষ্কার ও শো-কজ করার ঘটনা প্রকাশ পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উপাচার্যের বহিষ্কার চেয়ে আন্দোলনে নামে। ওই আন্দোলনেও উপাচার্যের সমর্থক পেটোয়া বাহিনী হামলা চালালে শিক্ষার্থীদের আন্দোলন আরও দুর্বার হয়ে ওঠে। এরপর ১৮ সেপ্টেম্বর প্রশাসন জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নিতে বাধ্য হয়। কিন্তু উপাচার্যের আরও দুর্নীতি প্রকাশ পেলে ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তার পদত্যাগের এক দফা দারিতে আন্দোলন শুরু করে। এরপরই বিষয়টি তদন্তে নামে ইউজিসি।

 

/এমএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম