নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন ব্রাক্ষনখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো– নওগাঁর চকরামপুর এলাকার আব্দুল গফুরের ছেলে মহিবুল্লাহ ও খোরশেদ আলমের ছেলে মুন্না।
র্যাব উত্তরা-১ এর এএসপি কামরুজ্জামান জানান, মহিবুল্লাহ ও মুন্না দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদে অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে। পরে তাদের বহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।








