বেলাবতে পিকআপ-বাসের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৮:৩৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

নরসিংদী নরসিংদীর বেলাবতে মালবাহী পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর)  বিকাল ৫টায় বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাবুল মিয়া (৪৫) ও জামসেদ মিয়া (৪০)।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ফার্নিচার ভর্তি একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি মহাসড়কের পুটিমারা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা বাবুল ও জামসেদ নিহত হন। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় অনন্যা সুপার পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ আপাতত আমাদের হেফাজতে রয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম