গাজীপুরে ভুয়া এসআই আটক

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ০৮:৫২ আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৯:০২

ভুয়া এসআই আটক

গাজীপুরে পুলিশের এক ভুয়া এসআই জুয়েল ওরফে হাফিজকে (৩০) আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

আটক জুয়েল ফরিদপুরের কতোয়ালি থানার চাঁদপুর এলাকার আব্দুল জলিল শেখের ছেলে।

র‌্যাব-১ এর কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আটক হাফিজ গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার আফাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকেন। সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরে লোকজনকে গ্রেফতার ও মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। সে শনিবার ভোর রাতে প্রতারণার উদ্দেশে রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে নয়নপুর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের আবুল কালামের চায়ের দোকানের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে হাফিজকে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি ভুয়া এসআই পদবির ভিজিটিং কার্ড ও একটি মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, লোকজনকে গ্রেফতার ও মামলার ভয় দেখানো ছাড়াও সে ওই এলাকায় চলাচলরত বিভিন্ন গাড়ি চালকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজ র‌্যাব’র কাছে এসব কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই