দেশে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৬:০১আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:০২

দেশে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা: ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ ধর্মীয় সম্প্রীতি এতটাই ভালো অবস্থানে আছে যে এটা পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্তমূলক অবস্থানের মধ্যে রয়েছে। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। সুন্দরভাবে সব কিছুই পালিত হচ্ছে।’

রবিবার (৬ অক্টোবর) গোপালগঞ্জ শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গা পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্গা পূজা উপলক্ষে দেশের আইনশৃংখলা পরিস্থিতি সুন্দর রয়েছে। প্রধামন্ত্রী যে কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার।’ উৎসব সবার এ কথা মনে রেখে দুর্গা পূজা সুন্দরভাবে পালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কেন্দ্রীয় কালীবাড়ীর অফিস কক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বদরুল আলম বদরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বছর গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম