হাওরের জমি কিনে পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে একটি চক্র: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৯, ২২:০৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:২১

বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি (ছবি– প্রতিনিধি)

একটি চক্র হাওরের জমি কিনে পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে জানিয়ে হাওরের বিপুল উন্নয়ন ও সুন্দর পরিবেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১১ অক্টোবর) নিজ উপজেলা কিশোরগঞ্জের মিঠামইনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বিগত বছরগুলোতে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে হাওরে। হাওরের মতো প্রত্যন্ত এলাকায় সারাবছর চলাচল উপযোগী সড়ক, ঘরে ঘরে বিদ্যুতের কথা হাওরবাসী একসময় ভাবতেও পারতো না। কিন্তু আজ এসবই বাস্তবে পরিণত হয়েছে। কাজেই এ উন্নয়ন রক্ষা করতে হবে।’

হাওরবাসী উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনও কোম্পানি যেন হাওরে জমি কিনে পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবার নজর রাখতে পারে। বেঁচে থাকতে কাউকে হাওরের পরিবেশ নষ্ট করতে দেবেন না—সেটা যত বড় শক্তিই হোক না কেন।’

মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ প্রাঙ্গণে স্থানীয় নাগরিক কমিটি আয়োজিত সুধী সমাজে কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন আছিয়া আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক। এসময় মঞ্চে রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হক নূরু, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ