ফেসবুকে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি, আইসিটি আইনে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৪:২৪আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৫:১৬

গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফেসবুকে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে কটূক্তি করায় আইসিটি আইনে করা মামলায় মামুন ভূঁইয়া ওরফে মারজান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে মামলার করার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগের দিন দুপুরে টুঙ্গিপাড়া শেখ হীরার নতুন বাড়ির সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতার মামুন ভূঁইয়া ওরফে মারজান টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের আইয়ুব আলী ভূঁইয়ার ছেলে। সে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

এরআগে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল বিশ্বাস বাদী হয়ে মামুন ভূঁইয়া ওরফে মারজান (২০) ও জাহিদ শেখের (২৬) নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২)/২৯(২), ৩১(২) তৎসহ ৫০৬ ধারায় মামলা করেন।

অপর আসামি জাহিদ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের জিলু শেখের ছেলে। সে টুঙ্গিপাড়ায় মিল্কভিটা কোম্পানিতে চাকরি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবীর জানিয়েছেন, শনিবার দুপুরে গ্রেফতার মামুন ভূঁইয়া ওরফে মারজানকে আদালতে পাঠানো হবে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
নেপালে নিখোঁজ পর্যটকদের কয়েকজনের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
নেপালে নিখোঁজ পর্যটকদের কয়েকজনের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি