প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৯:২১আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:২১

গাজীপুর গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্ব টেক এলাকার বাদশা মিয়া (৩২)।

গাজীপুর আদালতের পরিদর্শক মীর রাকিবুল হক এবং ওই আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ.বি.এম. আফফান জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে গাজীপুরে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় রূপালী প্রজেক্টের কাছে ওই দুই আসামিসহ আরও অজ্ঞাত পরিচয়ের দু’জন মিলে এক বাক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে। পরে শিশুটি প্রজেক্টের কেয়ারটেকারের বাড়িতে এসে কাঁদতে থাকে।

কান্নার শব্দ শুনে ওই প্রজেক্টের কেয়ারটেকার মো. নাফিউল তার স্ত্রীকে নিয়ে দরজা খুলে শিশুটির হাত ওড়না দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে খুলে দেন। জানতে চাইলে শিশুটি ফারুক ও বাদশাকে দেখিয়ে দেয়। এ সময় আরও দুই জন পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফারুক ও বাদশাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ধর্ষণকারী অপর দুই জনকে পুলিশ শনাক্ত করতে পারেনি। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রবিবার এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ফারুক ও বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি